ভূরাজনীতি

চেয়ারম্যান হলে বেড়া উপজেলাকে আরো উন্নয়ন করবো: গোস্বামী বাবু

আগামী তিন মাসের মধ্যে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশ-পরিস্থিতি আর মাঠ অনুকূলে থাকলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, প্রবীর গোস্বামী বাবু বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নেত্রী তথা দলীয় মনোনয়ন বোর্ড এর কাছে মনোনয়ন পেতে পারেন । 

প্রবীর গোস্বামী বাবু বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু অভিযাত্রিক-এর কেন্দ্রীয় সদস্য সচিব, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর কেন্দ্রীয় উপদেষ্টা এবং  পঙ্কজ গোস্বামী ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা।

তিনি জানান, আসন্ন বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। এবং তিনি বিশ্বাস করে তার এলাকা তাকে নির্বাচনে জয়ী করাবেন। এরই মধ্যে তিনি বেশ কিছু উন্নয়নমুলক কাজে অংশ নেয়ায় তার জন্য নির্বাচনী মাঠ অনেকটাই অনুকূলে রয়েছে। 

চেয়ারম্যান হলে তিনি আর কি ধরনের উন্নয়নমূলক কাজে অংশ নিবেন, এমন প্রশ্নে জবাবে গোস্বামী বাবু জানান,  চেয়ারম্যান হলে তিনি  উল্লাপাড়া থেকে শাহজাদপুর-বেড়া হয়ে নগরবাড়ি পর্যন্ত রেলপথ  বাস্তবায়ন  কাজে হাত দিবেন।  এছাড়া বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল করার আশা জানান। তিনি বলেন, বেড়া উপজেলায় একটি টেকনিক্যাল ইন্সটিটিউট করতে হবে। নগরবাড়ি টু বাঘাবাড়ি নদীপথ ড্রেজিং করে নৌ-চ্যানেল সারাবছরের জন্য সচল রাখতে হবে। বেড়া উপজেলার ডেইরি ও তাঁত শিল্পের আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে খামার মালিক ও তাঁতীদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। আমি যদি চেয়ারম্যান হই এই কাজ গুলো গুরুত্বসহকারে সম্পন্ন করবো।

উল্লেখ, পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেছে ইসি। আর  তাই সংবিধান  অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি চলছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button