বাংলাদেশ

করোনায় প্রথম রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো একজন রোহিঙ্গার মৃত্যু হলো ।

৩০ মে রাতে কক্সবাজারের উখিয়া ‘এমএসএফ’ হাসপাতালে ওই রোহিঙ্গা মারা যান। মঙ্গলবার (২ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি উখিয়ার কুতুপালং রেজিস্ট্রেশন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বয়স ৭১ বছর বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

এই ঘটনায় আরও ৯ জন রোহিঙ্গাকে আইসোলেশনে পাঠিয়েছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।

Related Articles

Leave a Reply

Back to top button