মানুষের জীবন নিয়ে পুতিনকে না খেলার আহ্বান জার্মানির

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, ইউক্রেনে মানুষের জীবন নিয়ে ভ্লাদিমির পুতিনকে না খেলার আহ্বান জানিয়েছেন। খবর: আনাদুলু এজেন্সির।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রবিষয়ক কাউন্সিলের বৈঠকে আগমনের সময় তিনি এ আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ইউক্রেন সংকটের সমাধান খোঁজার অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রিট এই তথ্য জানান।
এদিকে ইইউ পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার সাংবাদিকদের বলেন, সঠিক মুহূর্তে নিষেধাজ্ঞা উপস্থাপন করা হবে।
এর আগে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিজেদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ নিষেধ ও নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ারও নির্দেশ দেয় জার্মানি।



