স্পোর্টেইনমেন্ট

নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাংকিংয়ে পাঁচে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এটি কিউইদের মাটিতে যে কোনো ফরম্যাটে টাইগারদের প্রথম জয়।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সেই সঙ্গে নামের পাশে যোগ করেছে মূল্যবান ১২টি পয়েন্ট।

এতে করে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাদের ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, শ্রীলংকা, পাকিস্তান আর ভারত। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এখন বাংলাদেশের নিচে। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসাবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলংকা (২৪ পয়েন্ট)।

৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।

Related Articles

Leave a Reply

Back to top button