বাংলাদেশ

অপরাধে জড়ানো পুলিশের বিরুদ্ধে ফৌজদারি মামলা হচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলাও দেওয়া হচ্ছে।

রবিবার ৫ সেপ্টেম্বর দেশের পুলিশ সদস্যদের পদমর্যদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিতে পারতাম, ইচ্ছা করলে ঘায়ে ব্যান্ডেজ করতে পারতাম। কিন্তু আমরা এর মধ্যে নেই, এসব একেবারে ক্লিন করতে চাচ্ছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলা দেয়া হচ্ছে।

এসময় আইজিপি জানান, ভারতে গ্রেপ্তার বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আনা সম্ভব। তাকে ফেরত আনতে পুলিশের তরফে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের চাকরিরত অবস্থায় পরিদর্শক সোহেল রানা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন কী না এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইজিপি সাংবাদিকদের বলেন, পুলিশে চাকরির একটা বিধি আছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সোহেল রানা কীভাবে দেশ ত্যাগ করলেন, এতে কারও গাফিলতি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button