বাংলাদেশ

অনলাইনে একাদশের ক্লাস শুরু অক্টোবরে

একাদশ শ্রেণির ভর্তি শেষ করে আগামী মাস থেকে অনলাইনে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, অক্টোবর মাসের শুরু থেকে একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে চলবে। আর শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পর স্বাভাবিক হবে ক্লাস।

অনলাইনে আবেদনের পর একাদশ শ্রেণিতে ভর্তি শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে কলেজগুলোতে ভর্তিচ্ছুরা ভর্তি হচ্ছেন। ভর্তির সময় বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে।

করোনা মহামারির মধ্যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন সনদপত্র জমা না নিয়েই শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি করাতে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button