বাংলাদেশ

অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৩ মার্চ) হেলিকপ্টার যোগে তিনি ঘটনাস্থলে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে। সেখানে তিনি পুড়ে যাওয়া ক্যাম্পগুলো পরিদর্শন করবেন। ‘

গতকাল বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা ঘরহারা হয়েছেন। তারা এখন তাঁবু খাটিয়ে কিংবা খোলা আকাশের নিচে বাস করছেন। এরই মধ্যে জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেডক্রিসেন্টসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা গতকাল দুপুর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১১ জন নিহত হন এবং প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা ঘরহারা হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button