বাংলাদেশ

অক্টোবরেই করোনার ‘সেকেন্ড ওয়েভ’, প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী মাস কিংবা নভেম্বর থেকে দেশে করোনার ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হতে পারে- এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ।

সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী অক্টোবর-নভেম্বরে করোনার সেকেন্ড ওয়েভ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এছাড়া মাস্কের ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বাংলাদেশ পুনরায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করে দেয় কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রবিবার রাতে কমিটির সভাশেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button