ইকোবিজ

চার দিন বন্ধের পর সোমবার খুলছে পুঁজিবাজার

ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটিসহ মোট চারদিন বন্ধ থাকার পর সোমবার (৫ জুলাই) পুঁজিবাজারের কার্যক্রম শুরু হবে।

কঠোর লকডাউনে নতুন সময়ে সপ্তাহে চার দিন লেনদেন হবে পুঁজিবাজারে।

রোববার (৪ জুলাই) ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকায় এদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। এছাড়া শুক্র, শনি ও রোববার এই তিনদিন ছিলো সাপ্তাহিক ছুটি। আর সে হিসেব সোমবার থেকে শুরু হচ্ছে পুঁজিবাজারের লেনদেন।

ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button