বাংলাদেশবিশ্ব

ম্যানহাটানে ফুড ডেলিভারির সময় ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত

নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

ফুড ডেলিভারি দিতে গিয়ে শনিবার ভোরে ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে আহতাবস্থায় তাকে বেলভিউ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার সময় তার ই-সাইকেলটি ছিনতাই করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় রুজভেল্ট পার্কের কাছে লোয়েস্ট ইস্ট সাইডের হেস্টার স্ট্রিটে ওইদিন প্রায় দবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে একজন ৫১ বছর বয়সী ব্যক্তিকে মুখে রক্ত ও পেটে ছুরিকাঘাত করা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

তদন্তের স্বার্থে ম্যানহাটনে এফডিআর পার্ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে হত্যাকারী সন্দেহে পুলিশ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে ও পার্ক থেকে খুনের আলামত উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যাক্তির নাম পরিচয় পুলিশ না জানালেও ফেসবুকে তার বন্ধুদের দেয়া পোস্ট থেকে জানা গেছে তার নাম বাবলু (৫১)। দেশের বাড়ী নোয়াখালীর সোনাইমুড়ি থানার ২ নং নদনা ইউনিয়নের হাটগাও গ্রাম।

Related Articles

Leave a Reply

Back to top button