ফলোআপবাংলাদেশ

সাহাবুদ্দীন আহমদ ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজার আগে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি।

এ সময় তিনি বলেন, আমাদের স্বর্ণযুগের যে কজন বিচারপতিকে আমরা পেয়েছি তার মধ্যে সাহাবুদ্দীন আহমদ একজন। বলেন, যারা বিচার অঙ্গনে চলাফেরা করেন তারা জানেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অবদান সম্পর্কে।

সাহাবুদ্দীন আহমদ তার দেওয়া রায়ের মাধ্যমে বেঁচে থাকবেন বলেও জানান প্রধান বিচারপতি।

রবিবার সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ ব্যক্তি পর্যায় থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button