বাংলাদেশ

সিনহা হত্যা মামলা অবৈধ, আদালতে রিভিশন

অবসর প্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামী পক্ষের আইনজীবী।

রবিবার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছেনা। ফলে সিনহা হত্যারকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ আছে।

তিনি আবদনে বলেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন। সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামি পক্ষের রিভিশন আবেদনের শুনানি ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসর প্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।

Related Articles

Leave a Reply

Back to top button