স্পোর্টেইনমেন্ট

টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সানডে টাইমস খবরটি নিশ্চিত করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে দলটি ঘোষণা করা হয়নি।

২৩ সদস্যের দলে এবার রয়েছে বেশ কিছু নতুন মুখ । এরা হলেন- লাহিরু উদারা, দুবিন্দু তিলকারত্নে, সন্তোষ গুনাতিলকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস।

শ্রীলঙ্কার প্রাথমিক দল : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকবেলা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা,

লক্ষণ সান্দাকান, লাসিথ এমবুলদেনিয়া, মিনোদ বানুকা, লাহিরু থিরিমান্নে, সন্তেুাষ গুনাতিলকা, দুবিন্দু তিলকারত্নে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দো।

 

Related Articles

Leave a Reply

Back to top button