হার মেনে নিতে পারছে না পিএসজি সমর্থকরাও; ভাঙচুর-অগ্নিসংযোগ: আটক ১৪৮

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কিন্তু লিসবনে ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-০ গোলের হেরে যায় পিএসজির।
আর এই হার মেনে নিতে পারছে না পিএসজি সমর্থকরাও। খেলা শেষে ফ্রান্সে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময়ে বেশ কয়েকটি গাড়িয়েও জ্বালিয়ে দেয় । এ ঘটনায় ১৪৮ জনকে আটক করে পুলিশ।

রয়টার্স প্রতিবেদনে জানায়, এদিন ম্যাচ শুরুর পর প্যারিসের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব না মেনেই সমর্থকরা খেলা দেখতে থাকে। অনেকেই উপস্থিত হয় মাস্ক ছাড়াই। এসময় স্থানীয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আর এই সবকিছু মিলেই শুরু হয় সংঘর্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, সন্ধ্যার দিকে অনেকেই প্যারিসের পার্ক ডে প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে মশাল জ্বালিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে থাকে। পুলিশও টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে জানিয়েছেন, মুখে মাস্ক না পরার কারণে প্রায় ২০০ জনেরও বেশি মানুষকে সতর্ক করেছে পুলিশ।



