বাংলাদেশ
সাবলীল অভিনয়ের মধ্যেই বেঁচে থাকবেন কাদের: প্রধানমন্ত্রী

সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আব্দুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৬ ডিসেম্বর) জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে এক শোক বর্তায় এ অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তার মৃত্যুর এক শোক বর্তায় এ অভিমত ব্যক্ত করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আব্দুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



