স্পোর্টেইনমেন্ট

১৪৭ রানেই অলআউট পাকিস্তান

এশিয়া কাপে সবচেয়ে প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে ১৪৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের হাতে তুলে দেন প্রথম ওভার।

ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই বাবর আজমকে হারায় পাকিস্তান। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হন তিনি।

এরপর ১০ রান করে ফেরেন ফখর জামান। পাওয়ার প্লেতে বাবর ও ফখরকে হারিয়ে পাকিস্তান তুলে ৪৩ রান। তৃতীয় উইকেটে ৪৫ রান তুলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। এরপর ২২ বলে ২৮ রান করে বিদায় নেন ইফতিখার।

সুবিধা করতে পারেননি খুশদিল শাহ ও আসিফ আলী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৫০ রানও করতে পারেনি পাকিস্তান।

১৯তম ওভারে জোড়া উইকেট শিকার করা ভুবনেশ্বরই ছিলেন ভারতের পক্ষে সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।

পাকিস্তানের একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি।

দুবাই স্টেডিয়ামে টস হয়ে উঠেছে বড় ফ্যাক্টর। আগে টস জিতলেই যেন ম্যাচ জেতা সহজ হয়ে যায়। তার প্রমাণ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ।

Related Articles

Leave a Reply

Back to top button