বাংলাদেশ

ভাস্কর্যের পরিবর্তে আলেমদের প্রস্তাব ‘মুজিব মিনার’

কওমি মাদ্রাসাগুলোর শীর্ষস্থানীয় আলেমরা, বঙ্গবন্ধুর ভাস্কর্যের পরিবর্তে ‘আল্লাহর ৯৯ নাম’ খচিত ‘মুজিব মিনার’ নির্মাণ করার প্রস্তাব দিয়েছেন।

শনিবার (৫ ডিসেম্বর) কওমি মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভাস্কর্য বা মূর্তি নির্মাণ না করে কোরআন-সুন্নাহসমর্থিত ‘উত্তম বিকল্প’ সন্ধানসহ পাঁচটি প্রস্তাব আনে আলেমরা।

বৈঠকে গৃহিত প্রস্তাবে বলা হয়েছে, মানব মূর্তি বা ভাস্কর্য যেকোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি বা নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরিয়তসস্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয়। কারও প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তাঁর স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে কোরআন-সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত।

আরেক প্রস্তাবে মহানবী (সা.)–এর অবমাননা, বিষোদ্‌গার, ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানানো হয়। অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। এছাড়া ওয়াজ মাহফিলে মাইক ও লাউড স্পিকার ব্যবহারের অনুমতি দেওয়াসহ আরও কয়েকটি দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Back to top button