৩ দিনের জন্য স্থগিত টাইগারদের অনুশীলন

আবারো তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন।
শ্রীলঙ্কা সফর উপলক্ষে ক্যাম্প শুরু করেছিল টাইগার দল। সেই সফর এখনও অনিশ্চিত। এখনও বিসিবিকে নতুন স্বাস্থ্য নির্দেশিকা পাঠায়নি ক্রিকেট শ্রীলঙ্কা।আর তাই অনুশীলন তিন দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমে জানা গেল, ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়েই থাকবেন। তবে খেলোয়াড়েরা চলে যাচ্ছেন যার যার বাসায়। ৩০ সেপ্টেম্বর আবার তারা সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।
৭-১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। বিসিবির আশা, আগামী তিন দিনের মাঝেই শ্রীলঙ্কান বোর্ড নিশ্চিত কোনো তথ্য দেবে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যর কথা চিন্তা করে তিন দিনের ছুটি দেওয়া হচ্ছে। ওদের আমরা কিছু নির্দেশনা দিয়ে দিয়েছি। ফের বলয় তৈরি করতে হলে আবার করোনা পরীক্ষা করিয়ে ক্রিকেটারদের হোটেলে তোলা হবে।’



