বরগুনা থেকে কাশিমপুর কারাগারে মিন্নি

রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির আসামি আয়েশা আক্তার মিন্নিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মিন্নিকে কড়া নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
বরগুনা জেলা কারাগারের তত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বরগুনা জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মিন্নিকে বরগুনা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রী মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় ফাঁসি দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ পুরুষ আসামিকে এখনো বরগুনা কারাগারে রাখা হয়েছে।
রিফাত শরীফ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯) ও মো. হাসান (১৯)।



