ভূরাজনীতি

করোনামুক্ত হলেন খালেদা জিয়া

করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (০৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

সবশেষ খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন তার চিকিত্সার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিত্সক ডা. এফ এম সিদ্দিকী।

২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জটিলতা বৃদ্ধি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় গত সোমবার (০৩ মে)।

Related Articles

Leave a Reply

Back to top button