স্পোর্টেইনমেন্ট

ভয়াবহন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে রিশাভ পান্ত

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলে দেশে ফিরেছিলেন ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্ত। ঢাকা থেকে দিল্লিতে ফিরে সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন। সে সময়ই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় প্রাথমিকভাবে পান্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে দেরাদুনের হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।

পান্ত নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। কিভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িতে কিভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সফরে ভারতীয় দলে ছিলেন পান্ত। সেখান থেকে দেশে ফেরার পরই নিজের বাড়িতে যাচ্ছিলেন এই ভারতীয় উইকেটরক্ষক।

তবে সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে, তিনি শঙ্কামুক্ত। ভিভিএস লক্ষ্মণ টুইট করে এ তথ্য জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button