স্পোর্টেইনমেন্ট

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আবার মাঠে নামছেন সাকিব

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নিজ দল মোহামেডানের সঙ্গে যোগ দিলেন অল রাউন্ডার সাকিব আল হাসান।

গেল শুক্রবার (১১ জুন) আবাহনীর বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। প্রথমবার মুশফিকুর রহিমের পায়ে বল লাগলে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। তবে আম্পায়ার তার আবেদনে সাড়া দেন না। তখনই লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। তেড়ে যান আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের দিকেও।

পরে অবশ্য সুজনের কাছে ক্ষমা চান সাকিব। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্ত-সমর্থকসহ দল ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

তবুও এ ঘটনায় ৩ ম্যাচ নিষিদ্ধ হন সাকিব।

আজ বৃহস্পতিবার মাঠে ফিরতে পারবেন সাকিব।

বিকেল ৬টায় লিগ পর্বের শেষ রাউন্ডে গাজী গ্রুপের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচেই ২২ গজে দেখা যেতে পারে সাকিববে।

Related Articles

Leave a Reply

Back to top button