বাংলাদেশ

কক্সবাজারের নতুন এসপি করোনায় আক্রান্ত

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান যোগদানের ১০ দিনের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

শনিবার (৩ অক্টোবর) সকালে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার (২ অক্টোবর) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাহজাহান নাজির বলেন, গতকাল অন্যদের সঙ্গে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।

পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, তিনি সুস্থ আছেন। এরপরও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে এখন হোম আইসোলেশনে আছেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মো. হাসানুজ্জামান কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button