বাংলাদেশ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে, দেশের সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার অধিদপ্তরের ওয়েবসাইট আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে উত্তরপূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপে পরিণত হয় ও গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক সইকৃত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Back to top button