অন্য খবর

আম পাড়াকে কেন্দ্র করে ঢাঃবি ছাত্রলীগের সাবেক নেতা খুন

টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী মোস্তফা রাজিব চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে চাচাতো ভাই তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত রাজিব ওই গ্রামের বেসরকারি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, এদিন দুপুরে রাজিবের মায়ের সাথে আম পাড়াকে কেন্দ্র করে জিহাদের সামান্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে গেলে বাঁধা দেয় রাজিব। এসময় রাজিব কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরিকাঘাত করে জিহাদ। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত মেহেদি মোস্তফা রাজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী শোভন জানান, রাজিব ২০০৬-২০০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে জহিরুল হক হলের আবাসিক ছাত্র হিসাবে ভর্তি হন। এরপর সে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে রাহাত-সমুন পরিষদের হল শাখার আইন বিষয়ক সম্পাদক ও পরে রিফাত-জয় পরিষদের হল শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আরও জানান, মেহেদি মোস্তফা নম্র ও স্বল্পভাষী স্বাভাবের ছেলে ছিল। এছাড়া আইনজীবী হিসাবে পরীক্ষায় অংশ নিলেও এখনও কর্মজীবন শুরু করেননি সে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানার ওসি মো.রাশিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যাওয়ায় সেখানেই তার ময়না তদন্ত সম্পন্ন হবে। আইনী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button