সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ এপ্রিল) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৬১ ও ২৪৮৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪১ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৭৫৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০টি কোম্পানির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, অরিয়ন ফার্মা, বিএসসি, ফরচুন সু, জেএমআই হসপিটাল, বিডিকম, বিবিএস, স্কয়ার ফার্মা ও ডরিন পাওয়ার।



