বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ৪ নভেম্বর

আগামী ৪ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জাহাংগীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারিত দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে কমিশন।

নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

Related Articles

Leave a Reply

Back to top button