ভূরাজনীতি

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি আজ শনিবার ঘোষণা করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উপনির্বাচন থাকার কারণে কমিটি ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এর আগে গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে বহুল আলোচিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কমিটির শীর্ষপদে আসেন নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন  এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button