বিশ্ব

যুক্তরাষ্ট্রে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতকে শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতকে “সুনামগঞ্জ উন্নয়ন সমিতি নিউয়র্ক ইঙ্ক এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ শনিবার ৬ অগাস্ট “সুনামগঞ্জ উন্নয়ন সমিতি নিউয়র্ক ইঙ্ক“এর সভাপতি ডি চৌধুরি অসিত সহ- সভাপতি রিন্টু লাল দাস এবং সাধারণ সম্পাদক মো: সেবুল মিয়া সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা জানান।

সাক্ষাতে, মেয়রের সাথে আগামী সপ্তাহে একটি মতবিনিময় সভা করার পরিকল্পনা করা হয়েছে। নাদের বখত পারিবারিক সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

আগামী ২৬ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button