বাংলাদেশ

দেশে এলো মডার্না-সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা

চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও চীন থেকে চারটি ফ্লাইটে ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে। পূর্ব-নির্ধারিত সময়েই দেশ দুটি থেকে পাঠানো টিকাগুলো ঢাকায় এসে পৌঁছেছে। যার মধ্যে মডার্নার ২৫ লাখ ডোজ এবং সিনোফার্মের ২০ লাখ ডোজ।

শনিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দ্বিতীয় ধাপে সিনোফার্মের ১০ লাখ এবং সকাল পৌনে ৯টার দিকে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এ সময় বিমানবন্দরের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বলেন, এর ফলে বাংলাদেশের টিকা তহবিলে মডার্নার ও সিনোফার্মের আরও ৪৫ লাখ ডোজ টিকা যুক্ত হলো।

তিনি বলেন, দুই দফায় চারটি ফ্লাইটে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

এদিকে টিকার দুটি চালান বুঝে নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকার সঙ্কটে দেশে গণ টিকাদান কর্মসূচিতে ছন্দপতন হয়েছিল। এসব টিকা আসায় গণটিকাদান কর্মসূচি আবারও গতি পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button