বাংলাদেশ

বিধি-নিষেধে বন্ধই থাকছে গণপরিবহন

করোনা ভাইরাসের জন্য চলমান লোকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গণপরিবহন চালু করার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবস্থা আরো খারাপ হওয়ায় গণপরিবহন চালু সম্ভব হচ্ছে না।

এর মধ্যে গতকাল রবিবার থেকে দোকানপাট-শপিংমল খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর কথাও জানানো হয় তখন।

এদিকে, সোমবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। মানুষকে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে শপিংমলে যেতে হবে। তবে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button