বাংলাদেশ

ইসি নিয়োগ বিল সংসদে উঠছে আজ

আজ সোমবার (২৩ জানুয়ারি) সংসদে উঠছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নিয়োগের বিল । বহুল আলোচিত বিলটি সংসদে তুলবেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবারের সংসদের কর্সসূচি থেকে এ তথ্য জানা গেছে। গতকাল শনিবার সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ আনা হচ্ছে। বিলটি উত্থাপনের পর পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী।

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে।

Related Articles

Leave a Reply

Back to top button