বাংলাদেশ
চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইমন (২৭) নামে একজন নিহত হয়েছেন।
রবিবার (৭ মার্চ) রাত ১০টায় নগরীর বায়েজিদ থানার আরফিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন মুক্তিযোদ্ধা কলোনির নুর কাশেমের ছেলে। তিনি বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আলাউদ্দিন তালুকদার বলেন, বায়েজিদ থানার আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত অবস্থায় ইমন নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।



