বাংলাদেশ
শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবাও দিতে হবে : রাষ্ট্রপতি

রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবাও দিতে হবে।
বুধবার (১ মার্চ) বিকালে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, ‘মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।’
এ মেডিকেল কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালাবেন বলে আশা ব্যক্ত করেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান বক্তব্য রাখেন।



