বাংলাদেশ

জনকণ্ঠের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

ওয়েজবোর্ড বাস্তবায়ন, পদোন্নতি প্রদান করা, ইনক্রিমেন্ট প্রদান,বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করায়, দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ (শতাধিক লোক) সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। প্রতিবাদে অফিসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুতরা।

প্রতিষ্ঠানের সম্পাদক ও মালিকের পক্ষ থেকে ৬০ শতাংশ কর্মীর ইমেইলে ১৫ মার্চ একটি করে টার্মিনেশন লেটার (অব্যাহতিপত্র) পাঠানো হয়।

এবং ওই নির্দেশ ১৫ মার্চ (আজ) থেকেই কার্যকর করা হবে বলে মেইলে জানানো হয়।

সোমবার (১৫ মার্চ) এই অব্যাহতিপত্র পাওয়ার পর তাদের জনকণ্ঠ ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

চাকরিচ্যুতরা ভবনের বাইরে অপেক্ষা করছে।

এদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ কার্যানির্বাহী কমিটির সদস্যদের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button