বাংলাদেশ

করোনায় আক্রান্ত তাহসান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে তার সহশিল্পী তানজিন তিশা করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে চলে যান তাহসান।

আজ এক বিবৃতিতে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান। পাশপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

গত সপ্তাহে সহশিল্পী তানজিন তিশার আক্রান্ত হওয়ার খবর শোনার পরপরই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তাহসান। সে সময় তার শরীরে করোনার সামান্য কিছু লক্ষণও ছিল। আজ শুক্রবার পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এক বিবৃতিতে তাহসান জানান, তিনি করোনায় আক্রান্ত।

তাহসান ও তানজিন তিশা ‘মানি মেশিন’ নামে একটি ওয়েবভিত্তিক প্রযোজনার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। গত সপ্তাহে সেই শুটিং থেকে হঠাৎ বিরতি নেন তিশা। পরে তিশা জানান, তিনি করোনায় আক্রান্ত। এরপর ওই ইউনিটের প্রায় সবাই আইসোলেশনে চলে যান।

তাহসান বলেন, ‘যেহেতু আমরা তিশার সঙ্গে কাজ করেছি, তাই নিয়ম অনুসারে সবারই আইসোলেশনে যাওয়া উচিত। পরে দেখলাম, আমারও ছোটখাটো লক্ষণ আছে। সে কারণে পরীক্ষা করিয়ে ফেললাম। ফল পেয়েছি। আমিও করোনাভাইরাসে আক্রান্ত।’

তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য তাহসান জানিয়েছেন, তার জ্বর বা কোনো মারাত্মক শারীরিক সমস্যা নেই।

Related Articles

Leave a Reply

Back to top button