বাংলাদেশ

করোনা আক্রান্তের পরদিনই প্রধানমন্ত্রীর সামনে ডাক বিভাগের ডিজি

করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরদিনই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে গিয়ে দাঁড়িয়েছেন ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।

জানা গেছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করা সুধাংশু শেখর ভদ্রের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয় ১২ আগস্ট। ১৩ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। অথচ নিয়ম অনুযায়ী তখন তার আইসোলেশনে থাকার কথা।

তা না করে, গত ১৪ আগস্টে জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচন ও বিশেষ খামের উদ্বোধনী কাজে গণভবনে যান তিনি।

সাধারণ একটি সার্জিক্যাল মাস্ক মুখে এবং একটি ক্যাপ মাথায় দিয়ে প্রধানমন্ত্রীর সামনে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুধাংশু। তবে কথা বলার সুবিধার জন্য প্রধানমন্ত্রীর মুখের মাস্কটি ছিল নামানো।

Related Articles

Leave a Reply

Back to top button