স্পোর্টেইনমেন্ট

প্রথম টেস্টে টাইগার স্কোয়াডে দুই নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দুই নতুন মুখ নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই নতুন মুখ হলেন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা।

প্রথম শ্রেনির ক্রিকেটে ৬ ম্যাচের ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৬০ রান করেছেন ২১ বছর বয়সী জয়। চলমান জাতীয় লিগে চিটাগং বিভাগের হয়ে প্রথম ম্যাচে জোড়া ডাক মারলেও, পরের দুই ম্যাচের তিন ইনিংসে দু’টি সেঞ্চুরি করেছেন তিনি।

আর ১০টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৩টি উইকেট রয়েছে ২২ বছর বয়সী রাজার। দু’বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। চলমান জাতীয় লিগে ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের এই পেসার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৬ নভেম্বর) থেকে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। পরে ৪ ডিসেম্বর থেকে হবে ঢাকায় হবে দ্বিতীয় ম্যাচ।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে আছেন, মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেসের ওপর নির্ভরশীল)।

Related Articles

Leave a Reply

Back to top button