বাংলাদেশ

স্বাস্থ্য সেবা বিভাগের গাইডলাইন অনুসরণ করার নির্দেশনা শিল্প মন্ত্রণালয়ের

শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগের গাইডলাইন পুরোপুরি অনুসরণের জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

চলমান করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রাখতে শিল্প মন্ত্রণালয় এই নির্দেশনা প্রদান করে।

এতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের শিল্প প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতাধীন শিল্প নগরীসমূহ, লবণ মিল, সীতাকুণ্ডে অবস্থিত শিপ রিসাইক্লিং ইয়ার্ড, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান সমূহ-সহ শিল্প মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার আওতাধীন এবং সংশ্লিষ্ট সকল শিল্প প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনাসমূহ পুরোপুরি অনুসরণ করতে বলা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হেলাল উদ্দিন শিল্প কারখানাসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি সমন্বয় করছেন।

স্বাস্থ্য সেবা বিভাগের গত ২৯ এপ্রিলের এ সংক্রান্ত নির্দেশনার প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় এ নির্দেশ প্রদান করে।

Related Articles

Leave a Reply

Back to top button