বাংলাদেশ

এমপি শফিকুলের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া-২ আসনের সাংসদ মো. শফিকুল ইসলাম জিন্নাহ’র বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ পাওয়ায়, মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুসন্ধান কর্মকর্তা) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অনুসন্ধান কর্মকর্তার তদন্তে মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার মিথ্যা সম্পদের তথ্য দেয়া এবং ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকা আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং সম্পদের হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজু করার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন।

Related Articles

Leave a Reply

Back to top button