ভূরাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ প্রতীকী অনশনে বসছে বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিএনপির প্রতীকী অনশন। ইতোমধ্যেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছে। শনিবার (২ এপ্রিল) আয়োজিত এ প্রতীকী অনশনে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

দলের সূত্র থেকে জানা গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি চলছে। অনশনে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে ।

Related Articles

Leave a Reply

Back to top button