অন্য খবর

দীর্ঘদিনের প্রেমিকাকেই বিয়ে করলেন বরুণ

অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান।

রবিবার রাতে ভারতের আলীবাগের অভিজাত ‘দ্য ম্যানশন হাউজ’ রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যদিও করোনার কারণে অন্যান্য বলিউডি বিয়ের মতো বড় পার্টির আয়োজন করা হয়নি।

বরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আনন্দঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে ‘বাদলাপুর’ অভিনেতা লেখেন, ‘আজীবনের ভালোবাসা সবেমাত্র আনুষ্ঠানিক রূপ পেল’।

চলতি সপ্তাহের শুরু থেকেই আলীবাগের বাংলোতে বরুণ-নাতাশার বিয়ের প্রস্তুতি শুরু হয়। শনিবার হয়েছে মেহেন্দি ও সংগীত অনুষ্ঠান। তার আগে বন্ধুদের সঙ্গে ‘ব্যাচেলর পার্টি’ করেছেন বরুণ।

প্রথমে ভিয়েতনামে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করার চিন্তা ছিল বরুণের। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়।

Related Articles

Leave a Reply

Back to top button