
বৃহস্পতিবার মলদোভা হয়ে হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেয়া হবে বলে গতকাল (৯ মার্চ) রাত সোয়া ১১টায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। কিন্তু বুধবার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে ইউক্রেন থেকে যাত্রা করে মলদোভা হয়ে বুখারেস্টে রওনা হবে হাদিসুরের মরদেহবাহী ফ্রিজার ভ্যান।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এরমাঝেগত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান।
এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটে ২৮ নাবকিকে বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান।



