
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টান মান্দাইল কবরাস্থানের যাওয়ার সড়কে এ সেতুটি। গত দুই বছর ধরে নতুন সেতু নির্মাণ না করায় যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে চার গ্রামের কয়েক’শ মানুষ।
তিন যুবক একটি মরদেহ মাথায় নিয়ে বাঁশের সাকো দিয়ে যাচ্ছে। পেছন থেকে স্বজনরা কালেমা শাহাদাত পড়ছে। তাদের মুহুর্তের অসাবধানতায় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এমন একটি ভিডিও ৪ এপ্রিল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হৃদয় বিদারক এদৃশ্যটি মানুষের বিবেককে নাড়িয়ে দেয়।
নড়ে চড়ে উঠে উপজেলা প্রশাসন ব্যস্ত হয়ে পড়েন রাজনীবিদরা। সেতু দিয়ে লাশ নিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ব্রীজ ভাঙ্গা থাকায় গত দুই বছর ধরে এভাবেই সাকো উপর দিয়ে লাশ নিয়ে কবরস্থানে যায় এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ভেতর দিয়ে দক্ষিণ দিকে একটি পাকা সড়ক শান্তিপুর-মান্দাইল গ্রামকে যুক্ত করেছে। জাঙ্গাল গ্রামের শেষ প্রান্তে খালের উপর একটি সেতু রয়েছে।
২০২৪ সালের শেষ দিকে পানির তীব্র স্রোতে সেতুটির অর্ধেকের বেশি অংশ ভেঙ্গে পড়ে। এরপর নতুন করে আর সেতু নির্মাণ করা হয়নি এলাকাবাসী নিজ উদ্যোগে সেতুর পাশে বাঁশ দিয়ে সাকো তৈরি করে চলাচল করছে।
এই সেতুর দুই পাশের ৩/৪টি গ্রামের কয়েক ’শ মানুষ সেতু দিয়ে যাতায়াত করে সেতুর এক প্রান্তে একটি ঈদগাহও রয়েছে এছাড়াও জমিতে চাষাবাদ করার জন্য কৃষক-শ্রমিকরা এই সেতু ব্যবহার করেন সাধারণ মানুষসহ ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে সেতু পারা পার হয়। কবরস্থানে লাশ দাফনে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়।
রোববার (০৫ এপ্রিল) দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, খালের পানিতে ব্রীজের ভাঙ্গা অংশ পড়ে আছে। এর পাশেই বাঁশ দিয়ে সেতু তৈরি করা হয়েছে লোকজন সেই সেতু দিয়ে চলাচল করছে।
জাঙ্গাল গ্রামের মানুষ জন বলেন, শনিবার টানমান্দাইল গ্রামের একজন লোক মারা যায়। তিন যুবক মাথায় লাশ নিয়ে সেতু পার করেছে এরআগেও একবার লাশ নেওয়ার সময় দুইজন সেতু থেকে পড়ে আহত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, প্রায় দুই বছর আগে বৃষ্টির সময় তীব্র পানির স্রোতে ব্রিজটি ভেঙ্গে যায়। বিষয়টি প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু অদ্যাবধি নতুন ব্রীজের কাজ করেনি।
ব্রীজ না থাকায় ৩/৪টি গ্রামের মানুষ খুব কষ্ট করছে সেতুর দক্ষিণ পাশে টানমান্দাইল গ্রামের কবরস্থান। লাশ নিয়ে কবরাস্থানে যেতে খুব অসুবিধা হয়। দ্রুত ব্রীজটি নির্মাণ করার জন্য আমি বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।
আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন, প্রকল্পের সংশোধনী পাশ না হওয়ায় সেতুটির কাজ করা সম্ভব হয়নি। সেতু দিয়ে লাশ নেওয়ার ঘটনাটি শুনেছি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবারও অবহিত করবো।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া আক্তার বলেন, খবর পেয়ে আমি সকালে ব্রিজটি দেখতে গিয়েছিলাম এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রিজ ব্রিজটি দ্রুত করার জন্য আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখবো এবং জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয়ে উপস্থাপন করবো।
নিউজ নাউ বাংলা/ এনএস/ এফওয়াই/ ০৫ এপ্রিল ২০২৬



