বাংলাদেশ

ই-কমার্স খাতের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি গঠন

বাণিজ্য মন্ত্রণালয়, ই-কমার্স খাতের উদ্যোক্তা, ক্রেতা ও সরবরাহকারীদের স্বার্থ রক্ষায় ১৬ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে। এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক ও ডিজিটাল কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমানকে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এক আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও প্রযুক্তি বিভাগ, স্থানীয় সরকার ও সমবায় বিভাগ, বাংলাদেশ পুলিশ, সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স শাখা, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) থেকে একজন করে প্রতিনিধি থাকবেন। কমিটির সদস্য সচিব হবেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের একজন উপসচিব।

আদেশে বলা হয়, ডিজিটাল কমার্স বিষয়ক কর্মকাণ্ড, নতুন ধারার এ ব্যবস্থায় ব্যবসা, লেনদেন, প্রযুক্তির ব্যবহার, ক্রেতা ও সরবরাকারীদের অসন্তোষ নিরসনে এ কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button