অন্য খবর

দুর্ঘটনায় আহত সুবর্ণা

দেশের খ্যাতিমান অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার ডান পা মচকে গেছে এবং তিনি পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন। সিঁড়ি থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সুবর্ণা মুস্তাফা ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পাই।’

এর পরে আরেকটি পোস্টে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লেখেন, ‘আমার হৃদয়ে মায়াভর্তি এমন কিছু বন্ধু রয়েছে, আপনাদের শুভাশীষে আমি শিগগির সেরে উঠবো, সবাইকে অজস্র ভালোবাসা।’

প্রসঙ্গত, আশির দশকে সুবর্ণা মুস্তাফা নিজেকে বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে সংসদ সদস্য হিসেবে ব্যস্ত সময় পার করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button