বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ । আজ শনিবার বিকেলে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বৃহত্তর মতিঝিল থানা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার রানার নেতৃত্বে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) এই মশাল মিছিলটি শান্তিনগর হয়ে কাকরাইল হয়ে আবার শান্তিনগরে শেষ হয়।
মিছিল শেষে সোহেল শাহরিয়ার রানা বলেন,আমাদের দেশ ইসলামী শাসন ব্যবস্থায় চলে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা চলে সংবিধান ও পেনাল কোডের মাধ্যমে। যেখানে মূর্তি বা ভাস্কর্য কোনোটা বানাতে কোনো বাঁধা নেই। বাংলাদেশে মসজিদ, মন্দির, ভাস্কর্য, মূতি’ সবই একসাথে থাকবে। ৭১ সালে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে ধর্ম – বর্ন, নির্বিশেষে সকলেরই থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য।

তিনি বরেন, বলতে আমার হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে কারন আজকের এই দিনে বঙ্গবন্ধু যেখানে এ দেশের নাম বাংলাদেশ রেখেছিলেন সেই আজকের দিনে তার ভাস্কর্য পাকিস্তানি বীজ ও মৌলবাদীরা ভেঙ্গে দিয়েছে। আমি লজ্জিত দুঃখিত জাতির পিতার প্রতি ।
শাহরিয়ার রানা বলেন, আজ এই মুহূর্ত থেকে এই সকল মৌলবাদী ও পাকিস্তানি বীজদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নইলে তারা আজ ভাস্কর্যের বিরোধিতা করছে কাল হিন্দুদের পূজোর মূর্তি, খ্রিস্টানদের যিশু খ্রিস্টের মূর্তি, বৌদ্ধদের গৌতম বুদ্ধের মূর্তি এ সমস্ত মূর্তি সরানোর জন্য এক অশুভ পায়তারা তারা শুরু করবে। দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যই তাদের এই পাঁয়তারা।

তিনি আরো বলেন, আওয়ামী যুবলীগ শেখ হাসিনার নেতৃত্বে এ সকল অশুভ শক্তিকে কোনদিনও কামিয়াব হতে দিব না এ বাংলার মাটিতে। এ দেশ সবার। এ দেশ সকল ধর্মের, সকল বর্ণের।



