অন্য খবর

বাংলাদেশকে আরও ৬০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ৬০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট সাড়ে চার কোটি ডোজ টিকা উপহার দিয়েছে। আরও লাখ লাখ টিকা বাংলাদেশে আসবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, টিকা ডোজ অনুদান দেওয়া ছাড়াও মহামারি প্রতিরোধ কার্যক্রম শক্তিশালী করতে বাংলাদেশের জাতীয় করোনা টিকাদান কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটি বাংলাদেশে এখন পর্যন্ত ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকারও বেশি সহায়তা করেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Related Articles

Leave a Reply

Back to top button