কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই ইয়াবাকারবারিকে আটক করেছে র্যাব।
গত (২৩ আগস্ট) বিকাল ৫ টার দিকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট থেকে আটক করে র্যাব।
আটককৃতরা হলাে- কক্সবাজার সদরের ঝিলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের পুত্র মু. বিল্লাল ( ৪৫ ) ও উখিয়ার বালুখালী রােহিঙ্গা ক্যাম্প ১৩ এর এইচ ১৪ ব্লকের বশির আহমদের পুত্র মু. আয়াছ ( ৩৪ )।
সােমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় র্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস ) কর্ণেল তােফায়েল মােস্তফা সরােয়ার ।
তিনি জানান, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবাবাহী একটি মাছ ধরার বােট বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার গভীর সাগর পথ ছেড়ে নদী পথে আসার খবর পায় র্যাব। এই খবর পেয়ে টেকনাফেই ওই বােটটি চিহ্নিত করে ধাওয়া করে র্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল।
ধাওয়া খেলেও বৈরি আবহাওয়ার কারণে বােটটি গভীর সাগরের দিকে পালাতে পারেনি। এক পর্যায়ে বােটটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নােঙর করে। সেখানেই বােটটি আটক করে র্যাব সদস্যরা। এ সময় বােটে থাকা দুইজনকে আট করে। তাদের স্বীকারােক্তি মতাে বােটের গােপন জায়গায় লুকানাে থাকা ইয়াবার একটি বিশাল পােটলা উদ্ধার করা হয়। পরে দেখা গেলাে, ওই পােটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে।



