বাংলাদেশস্পোর্টেইনমেন্ট

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড করা জয় বাংলাদেশ নারী ক্রিকেট দল

চলমান নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আজ (সোমবার) পাকিস্তানের বিপক্ষে রেকর্ডই গড়ে ফেললো বাংলাদেশ নারী ক্রিকেট দল।হ্যামিল্টনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশের মেয়েরা। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাংলাদেশের বিপক্ষে খেলা আগের ১১ ওয়ানডেতে ২২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। এছাড়া চলতি বিশ্বকাপে আগের তিন ম্যাচে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২১৭ রান। ফলে জয়ের সম্ভাবনা ভালোভাবেই রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশের এই রেকর্ড সংগ্রহের ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি। নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকিয়েছেন ফারজানা পিংকি।

তৃতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন পিংকি ও জ্যোতি। সুপ্তার মতো জ্যোতিও আটকা পড়েন ফিফটির খুব কাছে গিয়ে। তার ৬৪ বলে ৪৬ রানের ইনিংসের সমাপ্তি ঘটে ফাতিমা সানার বলে লেগ বিফোরে কাটা পড়ে। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি জ্যোতি।

আগের ম্যাচে ৫২ রান করা পিংকি এই ম্যাচেও তুলে নেন ফিফটি। যা তার ওয়ানডে ক্যারিয়ারে নবমবার পঞ্চাশ ছোঁয়ার ঘটনা। তার ব্যাটে ভর করেই দুইশ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।

ইনিংসের ৪৭তম ওভারে পরপর দুই বলে আউট হন ফারজানা পিংকি ও ফাহিমা খাতুন। দুইটি আউটেই রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। ক্যারিয়ার সেরা ইনিংসে ১১৫ বলে ৫ চারের মারে ৭১ রান করেন পিংকি।

মাঝে ১৩ বলে ১৬ রানের ক্যামিও খেলেন তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ। শেষ দিকে রিতু মণি ১৩ বলে ১১ ও সালমা খাতুন ১০ বলে ১১ রান করলে ২৩৪ রানে থামে বাংলাদেশ। শেষ ১২ ওভারে মাত্র দুইটি বাউন্ডারি হাঁকাতে পেরেছে টাইগ্রেসরা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছে নাশরা সিন্ধু। এছাড়া নিদা দার, ফাতিমা সানা ও উমাইমা সোহেলের শিকার ১টি করে উইকেট।

Related Articles

Leave a Reply

Back to top button